লাউদোহার তিলাবনির জঙ্গলে আট ফুটের পাইথন উদ্ধার - The News Lion

লাউদোহার তিলাবনির জঙ্গলে আট ফুটের পাইথন উদ্ধার




দি নিউজ লায়ন ; গ্রামের কারো বাড়িতে আস্ত মুরগী নিজের গ্রাসে নিয়ে ধীরগতিতে জঙ্গলে ঢুকে পড়া পাইথন উদফহার  অন্ডালের উখড়া বনদপ্তর এলাকার তিলাবনি গ্রামে।


আট ফুটেরএকটি পাইথন উদ্ধার। তিলাবনী জঙ্গল থেকে শনিবার। গ্রামের লোকেরা একটি পাইথনকে ঘুরে বেড়াতে দেখে গ্রামে। সঙ্গে সঙ্গে তারা দুর্গাপুর মহকুমা  বনদপ্তরের  আওতাধীন উখড়া  ফরেস্ট রেঞ্জ অফিসে খবর দেয়।  রেঞ্জ অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাইথনটিকে উদ্ধার করে। 


 গ্রামের একটি বাড়িতে আস্ত একটি মুরগী খেয়ে ফেলেছিল এই  পাইথনটি। তার চলাফেরায় একটু অসুবিধা ছিল। এরপর তাকে উদ্ধার করে মলানদিঘি জঙ্গলে ছেড়ে দেয় উখড়া বন বিভাগের কর্মীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.